News Flash

Image

Election : আগামী ৮ জুন কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন, জারি বিজ্ঞপ্তি

গুয়াহাটি, ১২ মে (হি.স.) : কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুন কার্বি আংলং স্বশাসিত পরিষদের ২৬টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার এক সাংবাদিক সম্মেলন করে কার্বি পরিষদের নির্বাচনের দিনক্ষণ জারি করেছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনার কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে কার্বি পাহাড়ে নির্বাচনী আচরণ বিধি প্রযোজ্য হয়ে গেছে।

তিনি জানান, আগামী ৮ জুন সকাল সাড়ে সাতটা থেকে কার্বি পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ভোট হবে ইভিএমের বদলে ব্যালট পেপারে। ভোট গণনা ও ফলাফল ১২ জুন। কার্বি পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। মনোনয়ন পত্রগুলি পরীক্ষা ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ মে। এবার মোট ৯০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কার্বি আংলং স্বশাসিত পরিষদের এবারের নির্বাচনে মোট ৭ লক্ষ ৩ হাজার ২৯৮ জন ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য কার্বি আংলং স্বশাসিত পরিষদের ২৬টি আসনের মধ্যে ১৫টি আসন পড়েছে কার্বি আংলং এবং ৯-টি আসন পশ্চিম কার্বি আংলং জেলায়।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top