Mehbooba Mufti: সংখ্যালঘুদের যেভাবে আক্রমণ করা হচ্ছে তা ভীষণ দুর্ভাগ্যজনক : মেহবুবা মুফতি

শ্রীনগর, ১১ মে (হি. স.) : সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে ফের মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি। বুধবার উদ্বেগ প্রকাশ করে মেহবুবা মুফতি বলেছেন, “সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক।” এই ধরনের ঘটনায় বিচার বিভাগকে স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেহবুবা মুফতি।

মেহবুবা মুফতি এদিন আরও বলেছেন, “আমাদের দেশ যদি ছাত্র, সমাজকর্মী, সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ অব্যাহত রাখে…আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাবে…আশা করি শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নেবে বিজেপি এবং সাম্প্রদায়িক উত্তেজনা, সংখ্যাগরিষ্ঠতাবাদ বন্ধ করবে।”