News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TSR : ১৪ নম্বর ব্যাটালিয়নের ২৩৬ জন টিএসআর জওয়ানের প্রশিক্ষণ শুরু
Image

TSR : ১৪ নম্বর ব্যাটালিয়নের ২৩৬ জন টিএসআর জওয়ানের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মে৷৷ নবনিযুক্ত ১৪ নম্বর ব্যাটালিয়নের ২৩৬ জন পুরুষ টিএসআর জওয়ানের প্রশিক্ষণ দেওয়া হবে জম্পুইজলার সপ্তম বাহিনীর কার্যালয়ে৷ মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ হয়েছে৷

এদিন টিএসআর সপ্তম বাহিনী প্রধান কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি সৌমিত্র ধর৷ ছিলেন  সপ্তম বাহিনীর কমান্ডেন্ট হরেকৃষ্ণ আচারিয়া সহ টিএসআর এবং পুলিশের আধিকারিকেরা৷ আইজিপি সৌমিত্র ধর প্রশিক্ষনার্থী জওয়ানদের বলেন, আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ভালো জওয়ান এবং একজন ভালো মানুষ হতে হবে৷ আপনারা দেশ রক্ষার মহান পেশায় যুক্ত হয়েছেন৷ এটা কোন চাকরি নয়, এটা দেশ,  দেশের সম্পদ এবং মানুষকে রক্ষার দায়িত্ব গ্রহণ৷ সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে৷তাঁর বক্তব্য, যে কোন আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নিজেকে প্রস্তুত থাকতে হবে৷

টিএসআর এবং পুলিশের আত্মবলিদানের বিনিময়ে রাজ্যে শান্তি ফিরেছে৷ মানবাধিকার রক্ষা করা, সমাজের দুর্বল অংশের মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে৷ সপ্তম বাহিনীর কমান্ডেন্ট এইচ কে আচারিয়া বলেন আপনারা আই আর ব্যাটালিয়নে যুক্ত হয়ে দেশের সেবার সুযোগ পেয়েছেন৷আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে বলেই সুযোগ পেয়েছেন৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top