ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। কৈলাশহর মহকুমা ক্রিকেট দলকে নেতৃত্বে দেবেন ত্রিপুরা রণজি দলের ওপেনার অর্কপ্রভ সিনহা। ডেপুটি হিসাবে থাকবেন মহ: ইস্চেহার। রাজ্য সিনিয়র ক্রিকেটে। আজ মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে নিজেদের প্রথম ম্যাচে কৈলাসহর মহকুমা খেলবে কাঞ্চনপুর মহকুমার বিরুদ্ধে। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেন মহকুমার ক্রিকেটাররা। দলের কোচ সুমন দত্ত চৌধুরি আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। ত্রিপুরা দলের ২ ক্রিকেটার রয়েছে মহকুমার দলে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব ক্রিকেটারদের নাম ঘোষনা করেছেন।
ঘোষিত দল: অর্ক প্রভ সিনহা (অধিনায়ক), অভিজিৎ মালাকার, অভিজিৎ কলই, মহ: ইস্তেহার (সহ অধিনায়ক), আব্দুল সালাম, বিশাল সিনহা, বিপ্রজিৎ দেবকানঙ্গ, মহ: আলবাহার, মহ: শামিম চৌধুরি, মেহরাজ উল হক, রোহন দে, সৈকত দাশগুপ্ত, সেন্টু সরকার, সাহেল দেববর্মা, স্বপ্নদ্বীপ ঘোষ, স্বরূপ পাল, অমিয় কান্তি শর্মা এবং দেবপ্রসাদ সিনহা। কোচ: সুমন দত্ত চৌধুরি, ম্যানেজার: প্রলয় পাল।

