News Flash

  • Home
  • বিদেশ
  • Bird Flu: চিনে মানব শরীরে বার্ড ফ্লু’র নয়া স্ট্রেনের হদিস, আক্রান্ত চার বছরের শিশু
Image

Bird Flu: চিনে মানব শরীরে বার্ড ফ্লু’র নয়া স্ট্রেনের হদিস, আক্রান্ত চার বছরের শিশু

বেজিং, ২৭ এপ্রিল (হি.স.) : চিনে মানব শরীরে বার্ড ফ্লু’র নয়া স্ট্রেনের হদিস মিলল । আক্রান্ত চার বছরের একটি শিশু। তার শরীরেই প্রথম এই স্ট্রেন মিলল। জানা গিয়েছে, মধ্য হেনান প্রদেশে চার বছরের একটি শিশুর শরীরে বার্ড ফ্লু’র এইচ৩এন৮ ‌স্ট্রেনের হদিস মিলেছে। এই প্রথম মানব শরীরে দেখা মিলল এই নয়া স্ট্রেনের। যদিও এই নয়া স্ট্রেন অতটা সংক্রামক নয় বলে দাবি করেছে চিনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি)।

গত ৫ এপ্রিল থেকে শিশুটির জ্বর ও অন্যান্য উপসর্গ ছিল। শিশুটি বাড়িতেই মুরগির সংস্পর্শে এসেছিল। পাশাপাশি, কাকের সংস্পর্শেও এসেছিল শিশুটি। এর আগে ঘোড়া, কুকুর, পাখির শরীরে এই স্ট্রেনের হদিস মিলেছিল। এনএইচসি অবশ্য দাবি করেছে, এই স্ট্রেনটি মানব শরীরে হু হু করে ছড়িয়ে পড়ার ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। আর ঝুঁকিও কম।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top