News Flash

Image

Crime : নাবালিকার বিয়ে রুখে দিল চাইল্ড লাইন

বিশালগড়, ২৬ এপ্রিল : বিশালগড়-র রঘুনাথপুর এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, রঘুনাথপুর এলাকায় এক নাবালিকার বিয়ে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত ছিল। স্থানীয় সূত্র থেকে সুনির্দিষ্ট খবর পাওয়ার পর চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ বিয়ে বাড়িতে হানা দেয়। পরিবারের লোকজনদের সঙ্গে তারা কথা বলেন। নাবালিকা বিয়ে সংক্রান্ত বিষয়ে আইনি বিষয়ে তাদেরকে অবহিত করেন। শেষ পর্যন্ত পরিবারের লোকজনরা নাবালিকা বিয়ে বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী চাইল্ড লাইন এবং বিশালগড় মহিলা থানার পুলিশ ওই বাড়ি থেকে ফিরে আসে।

পরিবারের লোকজনদেরকে চাইল্ড লাইন এবং মহিলা থানার পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন নাবালিকাকে সঙ্গে নিয়ে মহিলা থানায় গিয়ে দেখা করে আসে। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশালগড় মহিলা থানার পুলিশ জানায় নাবালিকা বিয়ে আইনত দণ্ডনীয়। চাইল্ড আইনের কাছে সুনির্দিষ্ট খবর আসার পরিপ্রেক্ষিতেই মহিলা থানার পুলিশ চাইল্ড লাইনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে হানা দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য প্রশাসনের তরফ থেকে এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানানো হয়। রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে নাবালিকা বিয়ে বন্ধ রাখার জন্য বারবার আবেদন জানানো সত্ত্বেও একাংশের মানুষজন আইন-কানুনের তোয়াক্কা না করে নাবালিকা বিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। এ ধরনের প্রবনতার বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top