News Flash

Image

Protest : পানীয় জলের দাবিতে অবরোধ

আগরতলা, ২৬ এপ্রিল : পানীয় জলের দাবিতে কুমারঘাট-কৈলাসহর সড়কের দক্ষিণ এডিসি ভিলেজের শান্তিপুরে অবরোধ করেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলতে থাকে। অবরোধের ফলে কুমারঘাট কৈলাসহর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পথ অবরোধের ফলে বহু সংখ্যক যানবাহন অবরোধ স্থলের পাশে আটকে পড়ে। প্রচন্ড গরমের মধ্যে মাঝপথে আটকে পড়া যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে যান। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন। অবরোধকারীরা প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের এলাকায় নিয়মিতভাবে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা কোনো অবস্থাতেই পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করবে না। তারা আরো জানান, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব বিষয়ে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা হলেও পানীয় জলের কোন ব্যবস্থা করা হচ্ছে না। তীব্র জল কষ্টে এলাকার মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন।

অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর প্রশাসনের কর্মকর্তারা তাদেরকে প্রতিশ্রুতি দেন এলাকায় দুবেলা ট্যাংকারে করে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। প্রশাসনের কর্মকর্তারা পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়ায় তারা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল পৌঁছে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top