News Flash

  • Home
  • খেলা
  • Memorial Meeting : ‘ক্রিকেট অনুরাগী’র স্রষ্টা সুবোধ চন্দ্র দাসের স্মৃতিতে স্মরণ সভা
Image

Memorial Meeting : ‘ক্রিকেট অনুরাগী’র স্রষ্টা সুবোধ চন্দ্র দাসের স্মৃতিতে স্মরণ সভা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। রাজধানীর ‘ক্রিকেট অনুরাগী’র প্রতিষ্ঠাতা প্রয়াত সুবোধ চন্দ্র দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হলো প্রগতি বিদ্যাভবনের হলঘরে। একই সঙ্গে তার অনুগামীরা শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করলেন প্রয়াতের স্মৃতির প্রতি। রবিবার ছুটির দিনে ক্রিকেট অনুরাগীর কর্ম কর্তারা করলেন এই আয়োজন। সভাপতি কে.ডি. চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত স্মরণসভায় রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, কোচ তাপস সিনহা, তাপস দেবনাথ, দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সুবোধদা’র সঙ্গে থেকে ‘ক্রিকেট অনুরাগী’র নামাকরন থেকে শুরু করে ২৯ বছর আগেকার অনেক অজানা তথ্য নিয়ে স্মৃতিচারণ করেন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সুপ্রভাত দেবনাথ।

এই স্মরণ সভায়  খুদে ক্রিকেটার সহ ক্রিকেট অনুরাগীর সঙ্গে জড়িত শুভানুধ্যায়ীরা ও উপস্থিত ছিলেন। একে একে উপস্থিত প্রতেকেই প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। বক্তৃতায় রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব বললেন, ক্রিকেট অনুরাগীর রাজ্য ক্রিকেটে অবদান রয়েছে। প্রসঙ্গ ক্রমে তিনি প্রয়াত সুবোধ চন্দ্র দাসের ক্রিকেট প্রেম তথা ক্রিকেটারদের প্রতি অগাধ ভালোবাসার কথাও তুলে ধরেন। কখনোই ক্রিকেট নিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করেন নি তিনি। দৃঢ়চেতা এই সুবোধ চন্দ্র দাসের আদর্শেই বর্তমান প্রজন্মকে এগোতে আহবান করলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। ক্রিকেট অনুরাগীর হয়ে খেলেছে এবং বর্তমানেও খেলছে এমন ১২ জন ক্রিকেটারকে ওই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top