News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BSF : ত্রিপুরায় পৃথক স্থানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই
Image

BSF : ত্রিপুরায় পৃথক স্থানে ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ১৭ এপ্রিল(হি. স.): নেশা মুক্ত ত্রিপুরা নির্মাণে সুরক্ষা বাহিনী আবারও বড়সড় সাফল্য পেয়েছে। ১ কোটি ৪১ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ দুই জনকে গ্রেফতার করেছে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানকারি দল।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পুলিশকে সাথে নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর গোয়েন্দা দল ১৬ এপ্রিল দুপুরে জিরানিয়া থানাধীন ভদ্র মিসি পাড়ায় একটি বাড়িতে অভিযানে নেমে ৩০টি প্লাস্টিকের প্যাকেটে ৩৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। যার বাজারমূল্য ১ কোটি ৮ লক্ষ টাকা। সাথে ওই বাড়ির মালিক আবদুল মাতালিম(৩০)-কে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ আধিকারিকের কথায়, ধৃত ব্যক্তি ও উদ্ধার নেশা সামগ্রী জিরানিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে।

ওই ঘটনায় পুলিশ তদন্তে নেমে এডিনগর এলাকা থেকে নারুল আমিন(৫৬)-কে গ্রেফতার করেছে। তার কাছ ২ লক্ষ ৮১ হাজার টাকা নগদ ও টিআর০৫০২৯৩ নম্বরের একটি মারুতি ডিজাইয়ার গাড়ি উদ্ধার হয়েছে। ওই বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা সীমান্তে টহল দেওয়ার সময় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ১ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা এবং ২৫ লক্ষ ৫১ হাজার ৩১ টাকা মূল্যের অন্য নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। তিনি জানান, গতকাল রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযানে নেমে একদিনে ১ কোটি ৪১ লক্ষ ৫৭ হাজার ৩১ টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top