News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে আসছেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি
Image

ত্রিপুরা সফরে আসছেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি

আগরতলা, ১৬ এপ্রিল(হি. স.): ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অসম সফরেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মূলত, সাংগঠনিক কনভেনশনে অংশ নেওয়ার জন্যই তাঁর ওই সফর বলে বিজেপি সুত্রে খবর।

সূত্রের দাবি, বিজেপি প্রদেশ কমিটি ত্রিপুরায় কনভেনশন করার উদ্যোগ ইতিপূর্বে নিয়েছিল। কিন্ত, করোনার প্রকোপের কারণে ওই কনভেনশন বাতিল করতে হয়েছে। সূত্রের কথায়, বিজেপি সর্ব ভারতীয় সভাপতির ওই কনভেনশনে আসার জন্য তিনবার সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, করোনার জেরে বাতিল হয়েছে। তবে, এবার বাতিল হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। সে মোতাবেক সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রের দাবি, দুই দিনের ত্রিপুরা সফরে আসবেন বিজেপি সর্ব ভারতীয় সভাপতি। পার্টির সকল স্তরের নেতা ও কর্মীদের নিয়ে তিনি কনভেনশনে অংশ নেবেন। সূত্রের বক্তব্য, চলতি মাসেই ওই কনভেনশন আয়োজনের প্রস্তুতি চলছে। বিজেপি সর্ব ভারতীয় সভাপতির সম্মতির অপেক্ষায় রয়েছে প্রদেশ কমিটি। সূত্রের দাবি, ত্রিপুরার সাথে অসম সফরেও যাবেন তিনি। এছাড়াও পূর্বোত্তরের অন্য রাজ্যেও তাঁর সফর করার সম্ভাবনা রয়েছে।

সামনেই ত্রিপুরায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া ২০২৩ বিধানসভা নির্বাচনের হাতে গুনা কয়েক মাস সময় রয়েছে। ফলে, এই মুহুর্তে বিজেপি সর্ব ভারতীয় সভাপতির ত্রিপুরা সফর যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top