News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : পাচারকালে দুটি গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
Image

Thief : পাচারকালে দুটি গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার

চুড়াইবাড়ি, ১১ এপ্রিল৷৷ পাচারের পথে বনকর্মীর হাতে দুটি গাড়ি বোঝাই লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার হয়েছে৷ যদিও এই ঘটনায় কাউকে আটক করা যায়নি৷ ঘটনা সোমবার কাকভোরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর-পানিসাগর সড়কের চারুপাশা এলাকায়৷

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ চোরা কাঠ পাচারকারীরা রাতের আধারে উত্তর জেলার বিভিন্ন প্রান্ত সহ অসমের করিমগঞ্জ জেলায় রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলের কাঠ অবৈধভাবে পাচার করে আসছিল৷ যদিও রাতের টহলদারিতে রয়েছে বনদপ্তরের পানিসাগর জুড়ি বিটের পেট্রলিং পার্টি৷ অবশেষে নিজেদের অস্তিত্বের জানান দিতে টহলদারি চলাকালীন সময় সোমবার (১১ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে চারটা – পাঁচটা নাগাদ ধর্মনগর-পানিসাগর সড়কের চারুপাশা এলাকায় এএস০১-ডব্লিও৫৭২ নম্বরের একটি অল্টো ও টিআর০২এ০৬৪১ নম্বরের ওমনি ভ্যান গাড়ি দাঁড় করায় বন কর্মীরা৷ কিন্তু কাকতালীয় ব্যাপার হলো৷ বনকর্মীরা কাউকে আটক করতে পারেনি৷

তারপর দুটি গাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়৷ বর্তমানে গাড়ি দুটি ও বিপুল পরিমাণ সেগুন কাঠ জুড়ি বিটের হেফাজতে রয়েছে৷ এদিকে কর্তব্যরত বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন,বন আইনে মামলা রুজু করে তদন্ত জারি রাখা হবে৷ সাথে এই পাচারকান্ডে কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হবে৷ অপরদিকে সূত্রের খবর, উদ্ধারকৃত সেগুন কাঠ গুলি পানিসাগর মহকুমাধীন বনদপ্তরের সংরক্ষিত বনাঞ্চলের৷ স্থানীয় বন কর্মীদের ম্যানেজ করে সংরক্ষিত বনাঞ্চল কেটে তছনছ করে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীর দলটি৷তবে ধর্মনগর ফরেষ্ট রেঞ্জের রেঞ্জ এসিস্ট্যান্টের প্রচ্ছন্ন মদতেই এই পাচার বানিজ্য চলছে বলে অভিযোগ৷তাই দাবি উঠছে শস্য থেকে ভূতকে চিহ্ণিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক জেলা বন আধিকারিক৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top