News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chief Minister : বাম আমলে উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীদের পুলিশে নিয়োগের দাবি
Image

Chief Minister : বাম আমলে উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীদের পুলিশে নিয়োগের দাবি

আগরতলা, ১১ এপ্রিল : বিগত বামফ্রন্ট সরকারের আমলের শেষ দিকে পুলিশে নিয়োগের জন্য যাঁরা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে এখনো পর্যন্ত চাকুরীতে নিয়োগ না করায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ২০১৭ সালে চাকরীর ইন্টারভিউ দিয়ে যাঁরা উত্তীর্ণ হয় এখনও বেকার রয়েছেন তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জোরালো দাবি জানানো হয়েছে। চাকরি প্রত্যাশী পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা সাতদিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। তাদের নিয়োগের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন।

সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাকরিপ্রত্যাশী বেকাররা অভিযোগ করেন ওই সময় পরীক্ষায় বসে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের মধ্যে থেকেও অনেককে নিযুক্তি দেওয়া হয়ে গেছে। এ ধরনের অনিয়ম কিভাবে ঘটল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, পুলিশে চাকরির জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ছিলেন ১৪৫১ জন। তাদের মধ্যে কাউকে এখনো পর্যন্ত পুলিশে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ।

রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার নিয়োগ নীতি পরিবর্তন করেছে। স্বাভাবিক কারণেই পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের আমলে যেসব নীতি অবলম্বন করে চাকুরীতে নিয়োগ করা হতো সেই নীতি বর্তমান সরকার বাতিল করে দেয়। হয়তো সেই কারণেই বাম আমলে পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়টিও বাতিল করে দিয়েছে বর্তমান সরকার।

এদিকে, পুলিশের চাকরিতে নিয়োগের জন্য বাম আমলের শেষের দিকে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দাবি সরকার পরিবর্তন হলে তাদের পরীক্ষার ফলাফল বাতিল হবে কেন। বর্তমান সরকারের নিয়ম নীতি যাই হোক না কেন পূর্বতন সরকারের আমলে যেহেতু তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সেহেতু তাদেরকে চাকুরীতে নিয়োগ করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে। চাকরিপ্রার্থী বেকাররা আরো বলেছে, বর্তমান সরকার যেহেতু নিজে থেকেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস স্লোগান তুলেছে সেহেতু তাদের বিশ্বাস অক্ষুন্ন রাখার জন্য তাদেরকে নিয়োগ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক বর্তমান সরকার।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top