News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে বেশি করে সচেতন করে তুলতে হবে : মুখ্যমন্ত্রী
Image

খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে বেশি করে সচেতন করে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল : খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে মানুষকে বেশি করে সচেতন করে তুলতে হবে। সমাজের অন্তিম ব্যক্তিকেও খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জাগ্রত করতে হবে। আজ আগরতলার মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘ প্রাঙ্গণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্ত ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি শাখার পরিচালনায় আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ‘ইট রাইট মেলা’-র (Eat Right Mela) আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয়ভাবে উপলব্ধ সবরকম সাকসব্জী, ফল, মাছ এইগুলির সঠিকভাবে আহার করলে শরীর সুস্থ ও সবল থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, সমাজে আমরা বিয়ের পর থেকেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অর্থ জমানোর উপর গুরুত্ব দিই। কিন্তু সেই সন্তানের পুষ্টির জোগান সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে ততটা সজাগ থাকিনা।

মুখ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকেই শিশুকে পুষ্টিকর খাদ্য দিতে হবে। যাতে করে পরবর্তী সময়ে সেই শিশু সুস্থ ও সবলভাবে বেড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে আমরা সকলেই কার্বোহাইড্রেট নিয়ে সজাগ থাকি কিন্তু সেইক্ষেত্রে আমাদের শরীর সঠিকভাবে ভিটামিন, প্রোটিন, আয়রন পাচ্ছে কিনা তা নিয়ে ততটা সচেতন থাকি না। মুখ্যমন্ত্রী বলেন, প্যাকেটজাত খাবার খাওয়ার আগে তাতে কতটা ভিটামিন, প্রোটিন রয়েছে তা জানা প্রয়োজন। এইক্ষেত্রে দোকানদার ক্রেতাকে ঠকানোর চেষ্টা করলে আমরা ভোক্তা আদালতের দ্বারস্থও হতে পারি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর পার্থ দাস মহাপাত্র। স্বাগত বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা। ধন্যবাদজ্ঞাপন করেন ডেপুটি ফুট সেফটি কমিশনার ডা. অনুরাধা মজুমদার। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষ্যে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা ও হেলদি রেসিপি প্রতিযোগিতায় প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ মেলা প্রাঙ্গণে প্রদর্শিত বিভিন্ন স্টলগুলি পরিদর্শন করেন। 

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top