News Flash

  • Home
  • দেশ
  • শরদ পওয়ারের বাড়িতে হামলার ঘটনার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

শরদ পওয়ারের বাড়িতে হামলার ঘটনার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে হামলার ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে তৃণমূলনেত্রী লিখেছেন, ‘দেশের অন্যতম প্রবীণ জননেতা শরদ পওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের যে ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাই।’

শুক্রবার বিকেলে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ নিগমের (এমএসআরটিসি) কর্মীদের একাংশ শরদবাবুর বাড়ি ‘সিলভার ওক’-এর সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ সে সময় তাঁর বাড়িতে জুতো ও ঢিল ছোড়া হয়। বাড়ির সামনে শরদ-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। সে সময় বিক্ষোভকারীদের একাংশ সুপ্রিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।

স্বশাসিত সংস্থা এমএসআরটিসি-কে পুরোপুরি সরকারি প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে গত অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছেন কর্মীদের একাংশ। সম্প্রতি লাগাতার ধর্মঘটও শুরু করেছেন তাঁরা। ধর্মঘটিদের বিরুদ্ধে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় শরদের বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন আন্দোলনকারী কর্মীরা। এমএসআরটিসি-তে অশান্তির পিছনে মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল বিজেপি-র মদত রয়েছে বলে অভিযোগ। বম্বে হাই কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে, ২২ এপ্রিলের মধ্যে ইতি টানতে হবে এমএসআরটিসি কর্মীদের।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top