News Flash

Image

পানীয় জলের জন্য বিক্ষোভ যতনবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পানীয় জলের দাবিতে যতনবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় সূত্রধর পাড়ার লোকজন৷ ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরেই যতনবাড়ির  সূত্রধর  পাড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷ পানীয় জলের সংকট এ এলাকার মানুষজন দিশেহারা৷ স্থানীয়রা জানিয়েছেন এলাকায় পুরনো পাইপলাইন পরিবর্তন করে নতুন পাইপলাইন বসানো হয়েছে৷ তা সত্ত্বেও নিয়মিত পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না৷ এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে স্থানীয় ট্রিটমেন্ট প্লান্টের কর্মীসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে বহুবার দাবি জানিয়েছেন৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করছে না৷ পাইপলাইনে পানীয় জল সরবরাহ না করায় বিস্তীর্ণ এলাকার জনগণ তৃষ্ণামেটানোর জল পাচ্ছেন না৷ তাকে খুব দেই শনিবার যতনবারি সূত্রধর পাড়ার মহিলারা ট্রিটমেন্ট প্লান্ট এর সামনে এসে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷ এমনকি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর কর্মীদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন৷ ঘটনার খবর পেয়ে দপ্তরের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে৷ ক্ষুব্দ জনতার সঙ্গে তারা আলোচনায় মিলিত হন৷ অবিলম্বে এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান করা হবে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতি ভিত্তিতে তারা ঘেরাও আন্দোলন প্রত্যাহার করে নেন৷ নিয়মিত পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top