News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পোস্ট অফিস এজেন্টদের নিয়ে সভা অনুষ্ঠিত
Image

ধর্মনগরে পোস্ট অফিস এজেন্টদের নিয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর চন্দ্রপুর সাব পোস্ট অফিসের উদ্যোগে অর্ধেন্দু ভট্টাচার্য্য  ভবনে পোস্ট অফিসের এজেন্ট দের এক সভা হয়৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ন্যাশনাল সেভিংস এজেন্ট এসোশিয়েশননের সভাপতি পৃথিশ ভট্টাচার্য এবং কায়্যকরী কমিটির সদস্য ললিত তাতী৷ উদ্ভোধন করেন চন্দ্রপুর সাব পোস্ট অফিসের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান দেবময় ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন ন্যাশনাল সেভিংস এজেন্ট এসোশিয়েশন ডিভিশন কমিটির সভাপতি মানিক লাল দাস এবং সম্পাদক শেখর চক্রবর্তী৷ ধর্মনগর ডিভিশনের নানা সমস্যা গুলি নিয়ে আলোচনা হয়৷ এজলাস কার্ড, ধর্মনগর, কাঞ্চন পুর, ঊনকোটি তে এজেন্টরা এজলাস কার্ড পাননি৷ অন্যদিকে ফটিক রায়, পেচারতল সহ বিভিন্ন সাব পোস্ট অফিসে কারেন্ট না থাকলে কাজ বন্ধ হয়ে থাকে, এই নিয়ে এজেন্টরা একরাশ ক্ষোভ প্রকাশ করে৷ গত জানুয়ারি মাসে পাবলিকের টাকা এনে পেচারতল পোস্ট অফিসে নূতন আর ডি বই খোলার জন্য জমা দিলেও, এখন পর্যন্ত ঐগুলি খুলেননি, সাব পোস্ট মাস্টার৷ তিনি প্রায়ই পাবলিককে বলেন  ভালো না লাগলো ব্যঙ্ক যান৷ বেশ কিছু পাবলিক ক্ষোভ প্রকাশ করে৷ এই সভা থেকে সম্পাদক ঘোষণা করেন আগামী আগষ্ট মাসে ৭ তারিখ রবিবার তেলিয়ামুড়া ও কল্যাণপুর এজেন্টদের সহযোগিতায়  দ্বি বাষিক সাধারণ সভা তেলিয়ামুড়া তে অনুষ্ঠিত হবে৷ আগামী ১৬ণ্ড্র১৭ জুন কলকাতায় অল ইন্ডিয়া ন্যাশনাল সেভিংস এজেন্ট এসোসিয়েশনের জাতীয় সভা অনুষ্ঠিত হবে৷ সেখানে ধর্মনগর ডিভিশন থেকে অনেক এজেন্ট বন্ধু রা যোগদান করবেন৷ এই উদ্দেশ্যে  কিছু দিন আগে কাঞ্চনপুর ,দশদা, ও কায়্যকরী কমিটির সদস্য দের  নিয়ে কাঞ্চন পুর সভা অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠান থেকে প্রতিনিধিরা দুঃখ প্রকাশ করে বলেন  সি, বি, এস চালুর পরে, বেশিরভাগ সাব অফিস সহ হেড অফিসেও সার্ভার থাকে না৷ এতে সমগ্র ডিভিশনে কাজ কর্ম ভেঙে পড়েছে৷ সাব অফিসগুলোর অবস্থা খুব খারাপ৷ সঠিক সময়ে কাজ না পেয়ে পাবলিক আর এজেন্টদের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হয়েছে৷ বিশেষ করে পেচারতলের পাবলিকরা যে কোন সময় পোস্ট অফিসে অঘটন ঘটাতে পারে৷ কল্যাণ পুর অফিসে একই অবস্থা৷ কিছু কিছু অফিসে কিছু সাব স্টাব নিয়োগ করা হয়েছে৷ এদের কেউ কেউ সাব পোস্ট মাস্টার কে ডিঙিয়ে কথা বলেন৷ ধর্মনগর রাজবাড়ী এস ও সাব স্টাফ সাধারণ পাবলিক থেকে শুরু করে সবার সাথেই বাজে ব্যবহার করছেন৷ অন্যদিকে কমলপুর এস পি এম না থাকায় ইনচার্জ তার ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন৷ যে কোন সময় এই সব ঘটনার বিস্ফোরণ যে কোন সময় এস  পি অফিসে আছড়ে পড়তে পারে৷ কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে এদের মধ্যে অসন্তুষ্টি তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top