News Flash

  • Home
  • বাণিজ্য
  • RBI: একটানা ১১-বার অপরিবর্তিত রেপো রেট, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট
Image

RBI: একটানা ১১-বার অপরিবর্তিত রেপো রেট, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট

মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। এই নিয়ে টানা ১১-বার অপরিবর্তিত রাখা হল রেপো রেট ও রিভার্স রেপো রেট। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ৬, ৭ ও ৮ এপ্রিল মুদ্রানীতি কমিটির বৈঠক হয়, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে রেপো রেট ৪ শতাংশ রাখার পক্ষেই সহমত পোষণ করেছে মুদ্রানীতি কমিটি। পাশাপাশি রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত থাকছে।

একইসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৭.২ শতাংশ অনুমান করা হয়েছে। ৪.২৫ শতাংশে অপরিবর্তিত থাকছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেট। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, “আমি তিনটি ভিন্ন দিকের উপর জোর দিচ্ছি যা আমাদের উদ্ভুত হওয়া সঙ্কট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করবে। প্রথমত, বাহ্যিক সেক্টরে উল্লেখযোগ্য উন্নতিসাধন। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা খুবই সুখকর পর্যায়ে রয়েছে এবং তৃতীয়ত আর্থিক সেক্টরকে যথেষ্ট শক্তিশালীকরণ।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top