News Flash

  • Home
  • দিনের খবর
  • Sharad Pawar : শরদ পওয়ারের বাড়ির সামনে বিক্ষোভ, তাঁর মেয়েকে ঘেরাও
Image

Sharad Pawar : শরদ পওয়ারের বাড়ির সামনে বিক্ষোভ, তাঁর মেয়েকে ঘেরাও

মু্ম্বই, ৮ এপ্রিল (হি.স.) : শুক্রবার মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের কর্মীরা ‘মারাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাঁদের ঘেরাওয়ের মধ্যে পড়েন পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। বিক্ষোভকারীরা সংসদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, এদিন মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রায় ১০০ কর্মী দক্ষিণ মুম্বইতে পওয়ারের বাড়ি ঘেরাও করেন। পাওয়ারের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। তাঁদের দাবি, এমএসআরটিসি-কে পুরোপুরি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসাবে ঘোষণা করতে হবে। অভিযোগ, বার বার এই দাবি জানানো সত্ত্বেও পওয়ার তাতে কান দিচ্ছেন না।


এদিন বিকালে স্টেট ট্রান্সপোর্টের একদল কর্মী পাওয়ারের বাড়ি ‘সিলভার ওক’-এর সামনে উপস্থিত হন। তাঁদের কয়েকজন বাড়ি লক্ষ্য করে জুতো ছোড়েন বলে অভিযোগ। এক বিক্ষোভকারী বলেন, “আমরা হাইকোর্টের রায়কে সম্মান করি। কিন্তু আমরা নানা দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। মানুষের ভোটে জিতে সরকার তৈরি হয়েছে। নির্বাচিত সরকার আমাদের জন্য কিছুই করেনি।”

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top