News Flash

Image

চুরি : বরপেটার সত্ৰ-নামঘরে চুরি, পুলিশের জালে তিন চোর

বরপেটা (অসম), ৫ এপ্রিল (হি.স.) : নিম্ন অসমের বরপেটার সত্ৰ ও নামঘরে চুরির সঙ্গে জড়িত অভিযোগে ভগবান মজুমদার নামের কুখ্যাত এক চোরকে জালে তুলেছে পুলিশ৷ তার সঙ্গে পাকড়াও করা হয়েছে সামাদ উদ্দিন এবং রুহুল আহমেদ নামের আরও দুই চোরকে৷ তাদের ঘরে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে মন্দিরের বহু চুরি সামগ্ৰী৷


নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বরপেটা সদর থানার পুলিশ শহরের গণককুচিতে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছে সত্ৰ ও নামঘরে সংগঠিত চৌর্যকার্যে জড়িত মূল অভিযুক্ত ভগবান মজুমদারকে৷ তার ঘর থেকে চিনপরা ভিটিথান থেকে চুরি যাওয়া পিতলের কড়াই, চালনি ইত্যাদি সামগ্ৰী উদ্ধার করেছে পুলিশের অভিযানকারীরা৷ কেবল তা-ই নয়, ভগবান মজুমদারের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তালা ভাঙার সরঞ্জাম৷ প্ৰসঙ্গত, বরপেটা সত্ৰের মূল প্রবেশদ্বারে দারোয়ান হিসেবে কৰ্মরত ছিল ভগবান মজুমদার।
এদিকে ভগবান মজুমদারের স্বীকারোক্তির ভিত্তিতে তার দুই সহযোগী গহেরপাম গ্রামের সামাদ উদ্দিন এবং গান্ধীনগরের রুহুল আহমেদকেও তাদের ঘর থেকে পুলিশ গ্ৰেফতার করেছে৷ ধৃত সামাদ উদ্দিন চুরির কাঁসার পাত্র, পিতলের বহু সামগ্ৰী সৰ্থেবাড়িতে নিয়ে বিক্ৰি করেছে বলে সন্দেহ করছে পুলিশ৷


প্রসঙ্গত গত কয়েকদিন ধরে বরপেটা শহর ও সংলগ্ন এলাকায় একের পর সত্ৰে চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এতে চোরের দল এলাকাবাসীদের মধ্যে আতংকের সৃষ্টি করেছিল৷ সম্প্রতি সত্ৰনগরী বরপেটা শহরের সত্ৰ-নামঘরে চুরির ঘটনায় ব্যাপক প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছিল৷ এমন-কি ধৰ্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী কাৰ্যের বিরুদ্ধে বরপেটা সত্ৰ প্রাঙ্গণে আগামীকাল ৬ এপ্ৰিল দু-ঘণ্টার বিক্ষোভ-অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল৷ এদিকে সত্রের পূ্র্ববর্তী দারোয়ান ভগবান মজুমদার চুরির সঙ্গে জড়িত খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বরপেটায়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top