News Flash

  • Home
  • দেশ
  • উচ্চ মাধমিক পরীক্ষার সূচনা, পরীক্ষার্থীদের মনোযোগী ও শান্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

উচ্চ মাধমিক পরীক্ষার সূচনা, পরীক্ষার্থীদের মনোযোগী ও শান্ত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে শুরু হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। শনিবার সকাল দশটা থেকে শুরু হয়েছে পরীক্ষা। এ বছর পরীক্ষায় বসেছে ৭ লক্ষ ৪৫ হাজারের মতো পড়ুয়া। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৭১ হাজার বেশি। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি-এই চারটি লিপিতে প্রশ্নপত্র থাকছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁদের মনোযোগী ও শান্ত থাকার পরামর্শও দিয়েছেন। টুইট করে শুভেচ্ছা-বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তিরক শুভেচ্ছা। পাশাপাশি পরীক্ষার্থীদের মনোযোগী ও শান্ত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। সকলের কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক হিসাবে থাকছেন সরকারি আধিকারিকরা। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। কোনও স্কুল থেকে নকল করা এবং অসদ উপায় অবলম্বনের অভিযোগ এলে সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে বোর্ড। দরকার হলে স্কুলের অনুমোদন বাতিলও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, কোনও স্কুলে যদি পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক স্কুল থেকে শিক্ষক নেওয়া হবে। সংসদের তরফে পরীক্ষার্থীদের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর ০৩৩ ২৩৩৭–০৭৯২।

Releated Posts

অখিলেশ যাদবের রাম মন্দিরে যাওয়া উচিত, রামের আশীর্বাদ নেওয়া উচিত: ভূপেন্দ্র সিং চৌধুরী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অবশ্যই অযোধ্যায় গিয়ে রাম মন্দিরে প্রার্থনা করা এবং ভগবান…

ByByNews Desk Oct 4, 2026

‘মেক ইন ইন্ডিয়া’র নামে স্বৈরতন্ত্র তৈরি হলে তা কবর দেব: মুম্বইয়ের সভায় উদ্ধব ঠাকরে

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রবিবার মুম্বইয়ের…

ByByNews Desk Oct 4, 2026

এসআইআর নিয়ে মুম্বইয়ে গর্জন মিছিল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব রাজ ঠাকরে-উদ্ধব

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রবিবার মুম্বইয়ে…

ByByNews Desk Oct 4, 2026

পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ যোগী আদিত্যনাথের, নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top