News Flash

  • Home
  • বিদেশ
  • সার্বিয়ার সোকো কয়লা খনিতে ধসে মৃত ৮ শ্রমিক
Image

সার্বিয়ার সোকো কয়লা খনিতে ধসে মৃত ৮ শ্রমিক

বেলগ্রেড, ২ এপ্রিল (হি. স.) : সার্বিয়ার সোকো কয়লা খনির সুরঙ্গের কিছু অংশ ধস নেমে মৃত্যু হয়েছে ৮ জন শ্রমিকের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার স্থানীয় সময় দুপুরে।

জানা গেছে, খনির সুরঙ্গের কিছু অংশ ধসে পড়লে শ্রমিকরা ভেতরে আটকে পড়ে। দুর্ঘটনার সময় ৪৯ জন শ্রমিক খনির ভেতরে ছিলেন। দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিক্যাল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ জানান, ১৮ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন। প্রসঙ্গত, বেলগ্রেডের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো খনি থেকে বিংশ শতক থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় ২৯ জন খনি শ্রমিক নিহত হন।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top