News Flash

Image

Arrested : জাল নোট চক্রের আরও এক পান্ডা ধৃত

তেলিয়ামুড়া, ৩০ মার্চ : জাল নোট চক্রের জড়িত একজনকে মঙ্গলবার গভীর রাতে আটক করা হয়েছে। জালনোট কান্ডে ধৃত ব্যক্তির নাম মরণ দেবনাথ। তার বাড়ি তেলিয়ামুড়ায়। 


ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় ইউকো ব্যাঙ্কে ছটি পাঁচশত টাকার জালনোটসহ থেকে বহি:রাজ্যের দুই ব্যক্তি ধরা পড়েছিল ‌। তাদের আদালতে তোলা হলে আদালত থেকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছিল। বিশালগড় থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে তার কাছ থেকে তেলিয়ামুড়া মরণ দেবনাথের নাম জানতে পারে। এর পরিপ্রেক্ষিতেই তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিশালগড় থানার পুলিশ মরণ দেবনাথকে আটক করতে সক্ষম হয়েছে। মরণ দেবনাথকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। 


উল্লেখ্য যে গত বেশ কিছুদিন ধরেই জালনোট চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা নানা কৌশলে জালনোট বাজারজাত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ব্যাংকের তরফ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জাল নোট চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করে তাদেরকে আটক করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে। এই চক্রটির হাত বহুদূর পর্যন্ত প্রসারিত বলেও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পুরো চক্রকে জালে তোলার জন্য পুলিশ বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই চক্রের চার জনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top