নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার সকালে তিনি টুইটে লেখেন,
“হোলির শুভ উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রঙের উৎসব হোলি, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের জীবন্ত উদাহরণ। এটি বসন্ত ঋতুর সূচনাকে চিহ্নিত করে। আমি কামনা করি এই উৎসব যেন আনন্দের উদ্রেক করে। সকল দেশবাসীর জীবনে উদ্দীপনা ও নতুন শক্তি বয়ে আনুক।”
এর আগে এদিন হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

