News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief ATM counter : মাইক্রো এটিএম কাউন্টারে ঢুকে ১৭ লক্ষ টাকা ছিনতাই
Image

Thief ATM counter : মাইক্রো এটিএম কাউন্টারে ঢুকে ১৭ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ মার্চ৷৷ বিশ্রামগঞ্জে ১৭ লক্ষ টাকা ছিনতাই  কান্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কোমর বেঁধে  ময়দানে নেমেছে৷

ঘটনার বিবরণে জানা যায় শনিবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট নাগাদ দুই ছিনতাইকারী যুবক মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে বিশ্রামগঞ্জ বাজারে একটি মাইক্রো এটিএম কাউন্টারের ঢুকে ১৭ লক্ষ টাকা নিয়ে যায়৷ মাইক্রো এটিএম কাউন্টার এর মালিকের নাম নির্মল দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায় মাইক্রো কাউন্টার এর মালিক নির্মল দেবনাথ শনিবার সন্ধ্যা রাতে কাউন্টার থেকে ক্ষণিকের জন্য বের হয়ে গিয়েছিলেন৷ মাইক্রো কাউন্টার এর ভেতরেই ব্যাগের মধ্যে ছিল ১৭ লক্ষ টাকা৷ ফিরে এসে লক্ষ করেন টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা৷ স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন দুই যুবক মাথায় হেলমেট পরিহিত অবস্থায় মাইক্রো এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে ছিল৷ তারা দুজনেই সুকটি নিয়ে এসেছিল বলেও জানা যায়৷ তারা সেখান থেকে বের হয়ে সোনামুড়া থেকে চম্পট দেয় বলে জানা যায়৷

ঘটনাটি সঙ্গে সঙ্গে মাইক্রো এটিএম কাউন্টারের মাঝে নির্মল দেবনাথ বিশ্রামগঞ্জ থানা পুলিশকে জানান৷ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ মাইক্রো এটিএম কাউন্টার থেকে সতেরো লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার চক্রটিকে আটক করার জন্য সিপাহী জলা জেলা পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ এর নেতৃত্বে পুলিশ কোমর বেঁধে মাঠে নেমেছে৷  তবে এখনো পর্যন্ত টাকা উদ্ধার কিংবা ছিনতাইকারীদের আটক করার কোন খবর মিলেনি৷ ১৭ লক্ষ টাকা ছিনতাই হয়ে যাওয়ার ঘটনার পর থেকেই মাইক্রো এটিএম কাউন্টারের মালিক নির্মল দেবনাথ অসুস্থ হয়ে পড়েছেন৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে মাইক্রো এটিএম কাউন্টারের মালিক নির্মল দেবনাথ জানান অনেকেই রবিবার দিন একাউন্ট থেকে টাকা তোলার জন্য তার কাছে আসেন৷ গতকালই তিনি ব্যাংক থেকে টাকা গুলি তুলে এনেছিলেন বলে জানান৷ ২০১৮ সাল থেকে তিনি এই ব্যবসা করে আসছেন৷ এ ধরনের ঘটনা কোনদিন ঘটেনি৷

Releated Posts

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top