News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM SFI : শিক্ষায় বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ এসএফআই-র
Image

CPIM SFI : শিক্ষায় বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ এসএফআই-র

খোয়াই, ৪ মার্চ : শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার খোয়াইয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে বাম ছাত্র সংগঠন এস এফ আই। সিপিআইএম খোয়াই বিভাগীয় অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম বিভাগীয় অফিসের সামনে এসে শেষ হয়।


মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন বর্তমান সরকার শিক্ষাকে বেসরকারিকরণের পথে হাঁটছে। শিক্ষা বেসরকারিকরণ করা হলে গরিব অংশের পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে বলেও তারা উল্লেখ করেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে ভাবে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বহাল রাখার চেষ্টা করা হয়েছে বর্তমান সরকারকেও সেই পথ অনুসরণ করার জন্য ছাত্র সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে। অন্যথায় ছাত্রসংগঠন আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top