জলপাইগুড়ি, ২ মার্চ (হি.স.): পুরভোটে জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভাতেই দাপটের সঙ্গে জিতল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি পুরসভা, ময়নাগুড়ি পুরসভা ও মাল পুরসভায় শাসক দলেরই ঝড় উঠল। জলপাইগুড়ি পুরসভা মোট আসন ২৫, তৃণমূল কংগ্রেস জিতেছে ২২টি আসনে, কংগ্রেস দু’টি আসনে ও সিপিএম একটিতে। বিজেপির ঝুলি শূন্য।
ময়নাগুড়ি পুরসভায় মোট আসন সংখ্যা ১৭, সেখানে তৃণমূল জিতেছে ১৬টি ওয়ার্ডে ও নির্দল একটি। এখানে বিরোধীরা দাপট দেখাতে পারেনি। জলপাইগুড়ি জেলার মাল পুরসভায় মোট আসন ১৫। তৃণমূল জিতেছে ১৪টি আসনে ও একটি আসনে জিতেছে বিজেপি।

