নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): গর্বের সঙ্গে মাতৃভাষায় কথা বলুন। দেশের যুবসমাজের কাছে এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশের যুবসমাজের কাছে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, বিভিন্ন ভাষায় প্রখ্যাত ভারতীয় গান দিয়ে নিজেদের ভিডিও তৈরি করুন, যা শুধুমাত্র তাঁদের জনপ্রিয় করে তুলবে না বরং নতুন প্রজন্মের কাছে দেশের বৈচিত্র্য প্রদর্শন করবে।
প্রধানমন্ত্রী বলেছেন, “এমনকি স্বাধীনতার ৭৫ বছর পরেও, এমন কিছু মানুষ রয়েছেন যাদের ভাষা, পোশাক, খাবার এবং পানীয় নিয়ে দ্বিধা ও সংশয় রয়েছে, যেখানে বিশ্বের আর কোথাও এমনটি হয় না।” প্রধানমন্ত্রী বলেছেন, “গর্বের সঙ্গে সকলের উচিত মাতৃভাষায় কথা বলা।”

