News Flash

  • Home
  • দিনের খবর
  • Bankura Election : কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিতেই ভোটপর্ব চলছে বাঁকুড়ায়
Image

Bankura Election : কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিতেই ভোটপর্ব চলছে বাঁকুড়ায়

বাঁকুড়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতেই ভোটপর্ব চলছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার তিনটি পুরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল সাতটা থেকে, এদিন সকাল থেকেই ভোটদানের জন্য ভোটাররা হাজির হয়ে যান ভোটগ্রহণ কেন্দ্রে। বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভায় ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই। এখনও অবধি কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।

জেলা প্রশাসন সূত্রের খবর, সকাল ৯টা পর্যন্ত বাঁকুড়া পুরসভায় ভোট পড়েছে ১৩.৮ শতাংশ। বিষ্ণুপুরে ভোট পড়েছে ১৮.৭৩ শতাংশ ও সোনামুখীতে ২০.৫৮ শতাংশ। বাঁকুড়া জেলার তিনটি পুরসভার নির্বাচনে ২২১ জন প্রার্থীর ভাগ্যনির্ধারিত হচ্ছে। বাঁকুড়া পুরসভায় ২৪ টি ওয়ার্ডের জন্য বুথ রয়েছে ১৪৮টি। মোট ভোটারের সংখ্যা ১,২৫,৪২০ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬১,৭৫৭ জন, মহিলা ভোটার ৬৩,৬৬১ এবং তৃতীয় লিঙ্গের ২ জন। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে টহল দেওয়া হয়।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top