News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Announced : মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে আনারস ও কাঁঠাল মিশন প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত
Image

Announced : মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে আনারস ও কাঁঠাল মিশন প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ত্রিপুরার আনারস ও কাঁঠাল বিদেশে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে ত্রিপুরা আনারস ও কাঁঠাল মিশন প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, এই মিশন আপাতত আগামী পাঁচ বছরের জন্য হাতে নেওয়া হয়েছে। এই মিশনের মেয়াদকাল ১ এপ্রিল, ২০২২ থেকে এপ্রিল, ২০২৭ সাল পর্যন্ত। পরবর্তী সময় এই মিশনের সফলতার মাপকাঠি বিচার বিশ্লেষণ করে প্রকল্পের সময়কাল আরও বৃদ্ধি করা যেতে পারে। তিনি জানান, এই প্রকল্পের জন্য আনুমানিক বাজেট ১৫৩ কোটি টাকা ধরা হয়েছে। এই প্রকল্প সঠিক বাস্তবায়নে আগামীতে ত্রিপুরার আনারস ও কাঁঠালের চাহিদা যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি এর একটি ইতিবাচক পরিচিতিও ঘটবে বলে মন্ত্রী আশাব্যক্ত করেন।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আজ মন্ত্রিসভার বৈঠকের আরও কিছু সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, জেনারেল এডমিনিস্ট্রেশন (পার্সোনাল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের অধীনে ৫০টি স্টেনোগ্রাফার শূন্যপদ পূরণ করা হবে। টিপিএসসির মাধ্যমে আগামীতে এই পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, নগর উন্নয়ন দপ্তরের অধীনে ৫টি ক্যাটাগরিতে নিয়োগের জন্য ১৫টি পদ সৃষ্টি করা হয়েছে। এই পদগুলি যথাক্রমে অফিস সুপারিনটেনডেন্ট, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, জয়েন্ট জুনিয়র রিসোর্স অ্যাসিস্টেন্ট এবং রিসোর্স অ্যাসিস্টেন্ট। পরবর্তী সময় সংশ্লিষ্ট দপ্তর এই পদগুলিতে নিয়োগের জন্য সিদ্ধান্ত নেবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আজ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানাতে গিয়ে বলেন, রাজ্যে বর্তমানে কোভিড সংক্রমণের হার ০.২৯ শতাংশ। আগরতলা পুরনিগমে সংক্রমণের হার ০.১৫ শতাংশ। রাজ্যে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট টিকা দেওয়া হয়েছে ৫০ লক্ষ ৯১ হাজার ১৬৭টি। বর্তমানে রাজ্যে ৬ লক্ষ ৭২ হাজার ৬৭০টি টিকা মজুত রয়েছে।

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top