News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Amit Shah: বিজেপি সরকার গঠনের পর উত্তর প্রদেশে প্রতিরক্ষা করিডোর তৈরি হচ্ছে : অমিত শাহ
Image

Amit Shah: বিজেপি সরকার গঠনের পর উত্তর প্রদেশে প্রতিরক্ষা করিডোর তৈরি হচ্ছে : অমিত শাহ

প্রয়াগরাজ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের নির্বাচনী জনসভা থেকে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার প্রয়াগরাজ পশ্চিমের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “বিজেপি সরকার গঠনের পর, মাফিয়া করিডোরের পরিবর্তে উত্তর প্রদেশে প্রতিরক্ষা করিডোর তৈরি হচ্ছে।” সপা ও বসপা-র বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেছেন, “বিজেপি সরকার আসার প্রাক্কালে, সপা ও বসপা উত্তর প্রদেশকে সন্ত্রাসবাদের হট স্পট বানিয়েছিল, দাঙ্গাকে কেন্দ্রবিন্দু বানিয়েছিল এবং উত্তর প্রদেশকে মাফিয়া করিডোর বানিয়েছিল।”

অমিত শাহ আরও বলেছেন, “সপা ও বসপা-র শাসনে উত্তর প্রদেশের শহরেও ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকত না। যোগীজির সরকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি, ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কাজ করেছেন।” যোগী আদিত্যনাথ সরকার উত্তর প্রদেশ থেকে মাফিয়াদের নির্মূল করেছে বলেও জানিয়েছেন অমিত শাহ।

Releated Posts

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top