News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath : ২০২৩ সালেই রামমন্দির, ঘোষণা যোগী আদিত্যনাথের
Image

Yogi Adityanath : ২০২৩ সালেই রামমন্দির, ঘোষণা যোগী আদিত্যনাথের

মইনপুরী(উত্তরপ্রদেশ), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২৩ সালের মধ্যেই তৈরি হয়ে যাবে বহু প্রতীক্ষিত রামমন্দির। শুক্রবার এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মইনপুরী জেলার কারহালে এক নির্বাচনী জনসভায় যোগী বলেন, রামমন্দিরে কাজ চলছে দ্রুত গতিতে। আশা করছি, ২০২৩ সালের মধ্যেই রামমন্দিরের কাজ শেষ হয়ে যাবে। তাঁর আরও দাবি, ভারতের রাষ্ট্রীয় মন্দির হিসেবে স্বীকৃতি পাবে রামমন্দির।

সাত দফায় চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তৃতীয় দফার ভোট প্রচারে শুক্রবার কারহালে আসেন যোগী। সভায় ভিড় হয়েছিল ভালই। এই কেন্দ্রে লড়াই হচ্ছে সমাজবাদী পার্টির প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বিজেপির এসপিএস বাঘেলের।
এদিন যোগী বলেন, কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের মানুষকে ডবল রেশন দিচ্ছে। তাই মানুষ বিজেপিকে ঢেলে ভোট দেবে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৭ সালে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর ৮৬ লক্ষেরও বেশি কৃষকের ঋণ মুকুব করা হয়েছে। এছাড়াও তাঁদের জন্য নলকূপের সুবিধা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top