News Flash

  • Home
  • খেলা
  • BCCI : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের পরিবর্তিত সূচি ঘোষণা করল বিসিসিআই
Image

BCCI : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের পরিবর্তিত সূচি ঘোষণা করল বিসিসিআই

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি দ্বি-পাক্ষিক সিরিজের পরিবর্তিত সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধ মতোই ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে আয়োজিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

মঙ্গলবার বিসিসিআইয়ের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে খেলা হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ভারত ও শ্রীলঙ্কার পরের দুটি টি-২০ আয়োজিত হবে ধর্মশালায়। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি আয়োজিত হবে ম্যাচগুলি। টি-২০ সিরিজের পর মোহালিতে প্রথম টেস্ট খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। অর্থাৎ সব ঠিক থাকলে মোহলিতেই অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন বিরাট । ঘটনাচক্রে এটিই আবার বিরাটের কেরিয়ারের শততম টেস্ট হতে চলেছে। এই ম্যাচটি আয়োজিত হবে আগামী ৪-৮ মার্চ। এরপর ১২ থেকে ১৬ মার্চ বেঙ্গালুরুতে দিনরাতের টেস্ট দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শেষ করবে ভারত।

প্রথমে ঠিক হয়েছিল লঙ্কাবাহিনীর বিরুদ্ধে আগে টেস্ট খেলবেন বিরাট কোহলিরা। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানানো হল, টেস্ট নয়, শ্রীলঙ্কার ভারত সফর শুরু হবে টি-২০ দিয়ে। তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলার পর টেস্ট ফরম্যাটে ফিরবে ভারতীয় দল।

টি-২০ সিরিজের সূচি:-

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম টি-২০ লখনউ।

২৬ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

২৭ ফেব্রুয়ারি (শনিবার): দ্বিতীয় টি-২০ ধরমশালা।

টেস্ট সিরিজের সূচি:-

৪-৮ মার্চ (শুক্রবার- মঙ্গলবার): প্রথম টেস্ট (মোহালি)।

১২-১৬ মার্চ (শনিবার- বুধবার): দ্বিতীয় টেস্ট (ডে-নাইট, বেঙ্গালুরু)।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top