News Flash

  • Home
  • দিনের খবর
  • Karnataka High Court : হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্টে কেন্দ্রীয় বিদ্যালয় প্রসঙ্গ
Image

Karnataka High Court : হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্টে কেন্দ্রীয় বিদ্যালয় প্রসঙ্গ

বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে স্কুল ইউনিফর্মের রঙের সঙ্গে ম্যাচিং করে মাথায় পরার স্কার্ফ বা হিজাব ব্যবহারের অনুমতি রয়েছে। তাহলে কর্নাটকের স্কুলে কেন তা পরা যাবে না? হিজাব বিতর্কে কর্নাটক হাইকোর্টে চলা মামলায় উঠল এমন তর্ক । মঙ্গলবার মামলাকারীর পক্ষের আইনজীবী দেবদত্ত কামাত আদালতে হিজাব প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ের তুলনা টেনেছেন।

এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার একটি মামলার কথাও তুলে ধরেছেন আইনজীবী। বলেছেন, দক্ষিণ আফ্রিকার একটি আদালতে মামলা হয়েছিল সেখানকার দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রী তাঁর সংস্কৃতিকে মান্যতা দিয়ে নাকে নোলক পরতে পারবে কিনা তা নিয়ে। সেই মামলায় আদালত যা রায় দিয়েছিল তাও তুলে ধরেছেন আইনজীবী। ওই রায়ে দক্ষিণ আফ্রিকার আদালত জানিয়েছিল, এটি স্কুল ইউনিফর্মের ব্যাপার নয়, স্কুল ইউনিফর্মে কিছুটা ছাড় দেওয়ার ব্যাপার।

কর্নাটক হাইকোর্টে আইনজীবী দেবদত্ত কামাত জানিয়েছেন, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা ইতিবাচক। তুর্কির ধর্মনিরপেক্ষতার মতো নেতিবাচক নয়। এখানে সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত।

এর আগে হিজাব মামলায় কর্নাটক হাইকোর্ট বলেছিল শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পরা উচিত নয় ছাত্রীদের। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা গেছে সুপ্রিম কোর্টেও। তবে দেশের শীর্ষ আদালতে এখনও মামলার শুনানি শুরু হয়নি। হাইকোর্টে আবার এই শুনানি হবে আগামীকাল।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top