News Flash

  • Home
  • দেশ
  • Closed : ছ’ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর পুলিশ
Image

Closed : ছ’ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হল বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে। সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্যই রবিবার সকাল আটটা থেকে দুপুর ২’টো পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেতুর তদারকি করছে হুগলি রিভার ব্রিজ কমিশনার ও এইচআরবিসি। দ্বিতীয় হুগলি সেতু দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে যানজটের আশঙ্কা তো থাকছেই, তবে সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর দেখা গিয়েছে পুলিশকে।

যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া যানবাহনকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে। এছাড়াও জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী গাড়িকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাতে ওই গাড়িও সেন্ট জর্জেস গেট রোড-স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, সেগুলিকেও হেস্টিংস ক্রসিং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি রেড রোড ধরে হাওড়া যেতে পারে।

Releated Posts

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top