Attack : প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত গৃহবধু ও তাঁর ভাই

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : লংকামুড়া এলাকায় প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় এক গৃহবধু এবং তার নাবালক ভাই গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহিলার নাম দীপিকা সরকার।


জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপিকা সরকার জানান, পাশের বাড়ির গবাদিপশু তাদের জমির ফসল নষ্ট করছেন দীর্ঘদিন ধরেই। এসব বিষয়ে বারবার জানানোর পরও কোনো প্রতিকার মিলছিল না। শেষ পর্যন্ত গৃহবধূ দীপিকা সরকার মোবাইল ফোনে ফসল নষ্ট করার চিত্র ক্যামেরাবন্দী করেন। তাতেই বিপত্তি। মূল অভিযুক্ত বিক্রম সরকার, বিকাশ সরকার, লালমোহন সরকারসহ বেশ কয়জন তার ওপর সঙ্গবদ্ধ হামলা চালায়। তাতে গৃহবধূ দীপিকা সরকার গুরুতরভাবে আহত হন। বোনকে বাচানোর জন্য তার নাবালক ভাই ছুটে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।


স্থানীয় লোকজন মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ জানান, ঘটনার বাড়িতে তার স্বামী ও মা-বাবা কেও ছিলেন না। এ ব্যাপারে থানায় অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।