News Flash

  • Home
  • বাণিজ্য
  • RBI: রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট
Image

RBI: রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট

মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট ৪ শতাংশ রাখার পক্ষেই সহমত পোষণ করেছে। রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৭.৮ শতাংশ অনুমান করা হয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতি ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫.৩ শতাংশ ও ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৪.৫ শতাংশ অনুমান করা হয়েছে। এদিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “বাকি বিশ্বের থেকে পুনরুদ্ধারের একটি ভিন্ন পথ নির্ধারণ করছে ভারত। আইএমএফ-এর অনুমান অনুসারে প্রধান অর্থনীতিগুলির মধ্যে ভারত বছরে সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে চলেছে৷

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top