News Flash

  • Home
  • বিদেশ
  • Covid vaccine: নিউজিল্যান্ডে টিকাকরণ-বিরোধী আন্দোলনে গ্রেফতার ৫০ আন্দোলনকারী
Image

Covid vaccine: নিউজিল্যান্ডে টিকাকরণ-বিরোধী আন্দোলনে গ্রেফতার ৫০ আন্দোলনকারী

ওয়েলিংটন, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : টিকাবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে উত্তলা নিউজিল্যান্ডের পার্লামেন্ট চত্বর। বৃহস্পতিবার ৫০ জনেরও বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়েলিংটনেও ট্রাক চালকদের আন্দোলনে বহু ট্রাক রাস্তায় আটকে রয়েছে। ফলে স্বাভাবিক জনজীবন অনেকটাই ব্যাহত হয়েছে।

মঙ্গলবার এই আন্দোলন শুরু হয়। ২৪ ঘণ্টারও বেশি হয়ে গিয়েছে, বহু গাড়ি একই জায়গায় আটকে রয়েছে। স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসেছে সেদেশের প্রশাসন। উপপ্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন জানিয়েছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে প্রশাসনের। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণই রয়েছে। বরং পুলিশই তাঁদের সঙ্গে খারাপ আচরণ করছে। তবে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সরকারি মতকেই মান্যতা দিচ্ছে। রাস্তায় মাস্ক পরার জন্য আন্দোলনকারীরা বহু নাগরিককে নিগ্রহ করছেন, এমনটাই জানাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, নিউজিল্যান্ডে স্বাস্থ্য, আইন, শিক্ষা, প্রতিরক্ষা-সহ একাধিক ক্ষেত্রে টিকাকরণ বাধ্যতামূলক। পাশাপাশি রেস্তোরাঁ, ক্রীড়াক্ষেত্র কিংবা ধর্মীয় সভা ও প্রতিষ্ঠানেও টিকাকরণের প্রমাণপত্র ছাড়া প্রবেশ নিষেধ। কিন্তু অনেকেই টিকা নিতে অস্বীকার করেছেন। আর তা থেকেই এই আন্দোলনের সূত্রপাত।

Releated Posts

রামাল্লায় ভারত-ফিলিস্তিন উন্নয়ন অংশীদারিত্ব সম্প্রসারণ, স্বাস্থ্য-শিক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা

রামাল্লা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত ও ফিলিস্তিনের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত…

ByByNews Desk Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top