News Flash

  • Home
  • বিদেশ
  • করোনাবিধি এবং টিকাকরণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবার নিউজিল্যান্ডে
Image

করোনাবিধি এবং টিকাকরণের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবার নিউজিল্যান্ডে

ওয়েলিংটন, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : কানাডার পর এবার করোনাবিধি ও করোনার টিকাকরণের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নামলেন নিউজিল্যান্ডের ট্রাকচালকরা। জানা যাচ্ছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সংসদের খুব কাছেই একটি ট্রাকের কনভয় পুরো রাস্তাটাকেই বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।

করোনার বিধিনিষেধের বিরুদ্ধে সুর চড়িয়ে প্ল্যাকার্ড হাতে তাঁদের বার্তা, ‘আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও’ এবং ‘জবরদস্তি করে সম্মতি নয়’। সোমবার থেকেই এই সমস্ত বার্তা দিয়ে তাঁরা ‘দ্য বিহিভ’ নামে সংসদ ভবনের আশেপাশের রাস্তায় শত শত ট্রাক রাস্তার ওপর দাঁড় করিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন বলে খবর। এই দুই করে বাড়তে এখন সেই অঞ্চলে বিক্ষোভকারীদের সংখ্যা হাজারে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিক্ষোভকারীদের বক্তৃতা শুনতে পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে আরও শত শত গাড়ি এসে প্রতিদিন ওই এলাকায় ভিড় করছে বলে খবর।

বিক্ষোভকারীদের দাবি, করোনা বিধির নামে সরকার তাঁদের মৌলিক অধিকার খর্ব করছে। আর তাই সরকারের বিরুদ্ধে তাঁদের এই বিক্ষোভ প্রদর্শন। কিন্তু তাঁদের অভিযোগ সরকার এখনও তাঁদের কথা শুনতে পাচ্ছে না। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই কানাডায় চলছে করোনা টিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top