পানাজি, ১৯ জানুয়ারি (হি.স.): ভোটের দিন এগিয়ে আসছে গোয়ায়, তার আগে গোয়ায় আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার কেজরিওয়াল জানিয়েছেন, গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন অমিত পালেকর। পেশায় আইনজীবী ও বিশিষ্ট সমাজকর্মী অমিতের উপরেই ভরসা রেখেছেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়েছেন, গোয়ায় আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন অমিত পালেকর। অমিত পেশায় একজন আইনজীবী এবং ভান্ডারী সম্প্রদায় থেকে এসেছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর কেজরিওয়ালের পা ছুঁয়ে আশীর্বাদ নেন অমিত। প্রসঙ্গত, গোয়ায় ৪০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে কেজরিওয়াল আম আদমি পার্টি।



















