Arrested : উত্তর জেলায় নেশার রমরমা কারবার, বাগবাসায় পুলিশের হাতে আটক হেরোইনসহ দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ জানুয়ারি৷৷ এবার বাগবাসা আউট পোষ্ট পুলিশের নেশা বিরোধী অভিযান৷ আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চন্দ্র পাড়া সংলগ্ণ এলাকা থেকে উদ্ধার তিনশো কৌটায় প্রায় দুই লক্ষাধিক টাকার হেরোইন৷ সাথে আটক দুই পাচারকারী ও একটি মটর সাইকেল৷ধৃতরা হল নাজমুল হক এবং ময়নুল হক৷ বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ হেরোইন সহ দুই পাচারকারী বাগবাসা পুলিশের হেফাজতে রয়েছে৷ পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃতদের জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ৷


ঘটনার বিবরনে প্রকাশ, রবিবার সকাল নাগাদ উত্তর জেলার বাগবাসা আউট পোষ্টের ইনচার্জ রতন রবিদাসের নিকট গোপন খবর আসে যে বিপুল পরিমাণ নেশাজাতীয় হেরোইন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে৷গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ রতন রবিদাস,ধন্য মানিক চাকমা দলবল নিয়ে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চন্দ্র পাড়া এলাকায় ওঁৎপেতে বসে থাকেন৷ বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ দুই যুবক টট্ট০২ঙ্খ/৬৪০৪ নম্বরের একটি মটর সাইকেল নিয়ে চুরাইবাড়ি থেকে বাগবাসার দিকে আসার পথে তাদের আটক করে বাগবাসা থানার পুলিশ৷ তারপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনশো কৌটা নেশাজাতীয় হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷সাথে আটক করা হয় দুই পাচারকারীকে৷ধৃতরা হল নাজমুল হক (৩১) পিতা ছমির উদ্দিন৷বাড়ি কদমতলা থানাধীন বাঘন এলাকায়৷অপর পাচারকারী ময়নুল হক (২৯) পিতা মৃত আব্দুল করিম৷বাড়ি চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ী এলাকায়৷


পুলিশ দুই পাচারকারীর পাচার কান্ডে ব্যবহৃত মটর সাইকেলটিও আটক করেছে৷বর্তমানে উদ্ধারকৃত হেরোইন সহ দুই পাচারকারী ও মটর সাইকেল বাগবাসা আউট পোষ্টের হেফাজতে রয়েছে৷ এদিকে বাগবাসা আউট পোষ্টের ইনচার্জ রতন রবিদাস জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সাফল্য আসে৷ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়,কদমতলা থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ণ এলাকা থেকে পাচারের জন্য বাগবাসার উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে জানান ইনচার্জ৷


তিনি আরো বলেন, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা৷ পাশাপাশি বাগবাসা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷তবে উক্ত হেরোইন পাচার চক্রটিকে জালে তুলতে ইতিমধ্যে সানীয় থানার পুলিশ মাঠে নেমে পড়েছে৷ আগামীকাল ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ইনচার্জ রতন রবিদাস৷