News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলায় অভিযানে মহকুমা প্রশাসন
Image

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আগরতলায় অভিযানে মহকুমা প্রশাসন

আগরতলা, ১৭ জানুয়ারি : রাজ্যে করোনা সংক্রমনের হার ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো সচেতনতা বৃদ্ধি করা। মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই এখনো পর্যন্ত করোণা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে পরিগণিত হচ্ছে। সরকার ও প্রশাসনের তরফে এ ব্যাপারে জনগণকে সচেতন করার নানা প্রয়াস নিলেও একাংশের মানুষজন এসব বিষয়ে সচেতন হচ্ছেন না। সে কারণেই করোনা সংক্রমনের হার দিনের পর দিন বেড়ে চলেছে।


রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখার লক্ষ্যে প্রশাসনের এক প্রতিনিধি দল সোমবার আগরতলা শহর এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে করোণা ভাইরাস পরিস্থিতিতে মানুষজন কতটা নিয়মকানুন মেনে চলছেন তা খতিয়ে দেখেন। প্রশাসন সূত্রে জানা গেছে, শহর আগরতলায় মানুষদের মাস্ক পরা নিয়ে সচেতনতার বিশেষ উদ্যোগ সদর মহকুমা প্রশাসনের। সোমবার শহর আগরতলার বিভিন্ন স্থানে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম পরিদর্শনে বের হয়। এই টিমের পক্ষ থেকে মূলত দেখা হয় যে শহর আগরতলায় মানুষ ঠিক ঠাক ভাবে মাস্ক পরছেন কি না। সদর মহকুমা প্রশাসনের টিমের পক্ষে এক আধিকারিক জানান, অধিকাংশ মানুষ মাস্ক পরছেন। কিছু অংশের মানুষ, তারা সংখ্যায় কম, তারা মাস্ক পরছেন না বলে তারা দেখতে পান। যারা মাস্ক পরেননি তাঁদের এদিন সতর্ক করা হয়েছে বলে জানান সদর মহকুমা প্রশাসনের টিমের এক আধিকারিক। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে প্রত্যেককে সচেতন থাকার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top