দিল্লিতে জুতার কারখানায় বিধ্বংসী আগুন

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স) : শনিবার রাজধানীর নরেলা শিল্প এলাকায় একটি জুতা তৈরির কারখানায় একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নটায় শ্রীরাম ধরম কান্তার কাছে প্লট নং -এ১৭১ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাহিনীর ৫টি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়।
যদিও এই ঘটনায় কোনো হতাহত বা আহত হয়নি, তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত জানা যায়নি। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।