ওমিক্রনের প্রকোপ কমছেই না, ভারতে করোনার নয়া রূপে আক্রান্ত ৫,৪৮৮

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে ভারতে, বিগত ২৪ ঘন্টায় ভারতে ৬২০ জনের শরীরে মিলেছে ওমিক্রনের হদিশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৮৮-তে পৌঁছে গিয়েছে, ওমিক্রনে সংক্রমিত ২,১৬২ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনের আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, তারপর রাজস্থান ও দিল্লি।

মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ১,৩৬৭ জন, রাজস্থানে আক্রান্ত ৭৯২ জন, দিল্লিতে ৫৪৯ জন, কেরলে ৪৮৬ জন, কর্নাটকে ৪৭৯ জন, পশ্চিমবঙ্গে ২৯৪ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন, তেলেঙ্গানায় ২৬০ জনগুজরাটে ২৩৬ জন, তামিলনাড়ুতে ১৮৫ জন, ওডিশায় ১৬৯ জন, হরিয়ানায় ১৬২ জন, অন্ধ্রপ্রদেশে ৬১ জন, মেঘালয়ে ৩১ জন, বিহারে ২৭ জন, পঞ্জাবে ২৭ জন, জম্মু ও কাশ্মীরে ২৩ জন, গোয়ায় ২১ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, ছত্তিশগড়ে ৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, লাদাখে দু’জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজন ওমিক্রনে আক্রান্ত ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৫,৪৮৮ জনের মধ্যে ইতিমধ্যেই ১,২,১৬২ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৭৩৪ জন, রাজস্থানে ৫১০ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কেরলে ১৪০ জন, কর্নাটকে ২৬ জন, পশ্চিমবঙ্গে ১০ জন, উত্তর প্রদেশে ৬ জন, তেলেঙ্গানায় ৪৭ জন, গুজরাটে ১৮৬ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ১৮৫ জন সুস্থ, ওডিশায় ৮ জন, হরিয়ানায় ১৪৬ জন, অন্ধ্রপ্রদেশে ৯ জন, মেঘালয়ে ১৬ জন, পঞ্জাবে ১৬ জন, জম্মু-কাশ্মীরে ৬ জন, গোয়ায় ১৯ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, ছত্তিশগড়ে ৫ জন, চন্ডীগড়ে ৩ জন, লাদাখে দু’জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ ও মণিপুরে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।