স্বামীজী জয়ন্তীতে যুগনায়ককে প্রণাম অমিত শাহর

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : স্বামীজী জয়ন্তীতে যুগনায়ককে প্রণাম জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি টুইটারে লিখেছেন, “স্বামী বিবেকানন্দ, প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা, সমগ্র বিশ্বকে ভারতীয় সংস্কৃতির মূল্যবোধে সমৃদ্ধ করেছেন এবং তাঁর অনুপ্রেরণামূলক চিন্তাধারা দিয়ে জাতি গঠনের জন্য তরুণদের মধ্যে একটি নতুন চেতনা জাগ্রত করেছেন। তার জন্মবার্ষিকীতে তাকে শুভেচ্ছা এবং সবাইকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা।”