মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.) : করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। নিজের ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন সুজান, পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।
জানা গিয়েছে, গতকাল রাতেই তাঁর ট্রেস্টের পজিটিভ রিপোর্ট আসে, ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘২ বছর ধরে করোনার সংক্রমন এড়িয়ে যাওয়ার পর অবশেষে আমি ওমিক্রনে আক্রান্ত। গতকাল আমার রিপোর্ট পজিটিভ আসে। অনুগ্রহ করে সকলে নিরাপদ থাকুন এবং নিজের যত্ন নিন’। নীলম কোঠারি, মারিয়া গোরেটি এবং তাঁর বোন ফারাহ খান আলীর মতো সুজানের আরও বেশ কয়েকজন বন্ধু তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

