ওয়াশিংটন, ১০ জানুয়ারি (হি.স.): আমেরিকায় দৈনিক সংক্ৰমণ কমলেও, এখনও উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে। গড়ে ৩-লক্ষের ঊর্ধ্বেই রয়েছে আমেরিকার দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুও। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ০৮ হাজার ৬১৬ জন, নতুন করে ৩,০৮,৬১৬ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৬১,২৬৩,০৩০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। নতুন করে ৩০৮ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৫৯ হাজার ৩৫৬ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,২৫৭,৫০৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৮,১৪৬,১৬৬-এ পৌঁছেছে। বিগত দু’দিন ধরে নিম্নমুখী আমেরিকার দৈনিক করোনা-সংক্ৰমণ, তবে চিন্তা কমছেই না।

