WHO: ডেল্টার তুলনায় ওমিক্রন কম ঘাতক হতে পারে, কিন্তু মৃদু নয় : হু

জেনেভা, ৭ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে ‘মৃদু’ বলা সঠিক নয় বলেই মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তাঁর মতে, করোনার ডেল্টা রূপের তুলনায় ওমিক্রন কম ঘাতক হতে পারে, কিন্তু মৃদু মোটেও নয়। ওমিক্রনে মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার হু-এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ‘গত সপ্তাহেই, অতিমারীর মধ্যে সর্বাধিক কোভিড-১৯ সংক্রমণ হয়েছে। ডেল্টার তুলনায় ওমিক্রন কম ঘাতক হতে পারে, বিশেষ করে যাঁরা টিকা নিয়েছেন তাঁদের ক্ষেত্রে, তার মানে এই নয় যে ওমিক্রন মৃদু।” টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস আরও জানিয়েছেন, ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, মানুষের মৃত্যুও হচ্ছে।…হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, চাপ বাড়ছে স্বাস্থ্য কর্মীদের ওপর। বিশ্ববাসীর কাছে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।