ওয়াশিংটন, ৫ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের প্রকোপে বেসামাল হয়ে পড়েছে আমেরিকা, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যু ও কোভিড-আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণহীন মৃত্যু চিন্তা বাড়াচ্ছে মার্কিন মুলুকে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৬৭ হাজার ৬৯৬ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ৫,৬৭,৬৯৬ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৮,০৪০,৭২০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৮৪৭ জনের। নতুন করে ১,৮৪৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৫১ হাজার ৪৩৯ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৯০১,১৮৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৫,২৮৮,০৯৮-এ পৌঁছেছে।

