News Flash

  • Home
  • Uncategorized
  • vaccine : রাজ্যে ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকা
Image

vaccine : রাজ্যে ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্যের ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণ আগামী ৩ জানুয়ারি ২০২২ থেকে শুরু হবে৷ এক্ষেত্রে প্রত্যেককে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান৷


তিনি রাজ্যের কোভিড সংক্রান্ত তথ্য জানাতে গিয়ে বলেন, রাজ্যে এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ৪৬ লক্ষ ৮১ হাজার ৮১৭ টি টিকাকরণ করা হয়৷ রাজ্যে বর্তমানে কোভিড ভ্যাকসিন মজত রয়েছে ৬ লক্ষ ৬৪ হাজার ৩৯০টি৷ তিনি আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, স্বরাষ্ট্র দপ্তরের


অধীন সাইবার ফরেনসিক বিভাগের জন্য দুইজন জনিয়র ফরেনসিক ডিজিটাল অ্যানালাইষ্ট (গ্রপ-বি গেজেটেড) পদ সৃস্টি করা হয়েছে৷ এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরের ১১টি অফিস সুুপারিনটেনডেন্টের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই ১১টি শূন্যপদ প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে বলে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top