News Flash

  • Home
  • Uncategorized
  • Attempt : পুলিশকে পিষে মারার চেষ্টা, গাড়ির কাচ ভাঙ্গার বাহানায় সড়ক অবরোধ কলমচৌরায়
Image

Attempt : পুলিশকে পিষে মারার চেষ্টা, গাড়ির কাচ ভাঙ্গার বাহানায় সড়ক অবরোধ কলমচৌরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বক্সনগর লাড়ুবাড়ি সংলগ্ণ এলাকায় কলমচৌড়া থানার পুলিশ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় প্রত্যেকদিনের ন্যায় ভ্যাহিকেলস চেকিং এ বসে৷ বসার ঘন্টাখানেক পরে নাম্বার বিহীন একটি সাদা ট্যুরস গাড়ি খুব দ্রুত গতিতে বক্সনগর দিক থেকে বিশালগড় এর দিকে যাচ্ছিলেন৷


তখন নাম্বার বিহীন দ্রুতগামী গাড়ি দেখে থানার পুলিশ গাড়িটি আটকানোর চেষ্টা করে৷ কিন্তু গাড়িটি দ্রুতবেগে পুলিশকে পিষে মারার চেষ্টা করে৷ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ীটি৷একটু সামনে গিয়ে গাড়িটি দেখতে পায় পেছনের গ্লাস ভাঙ্গা৷ তখন গাড়ির মালিক সংগ্রাম মিয়া তড়িঘড়ি আবার পুলিশের কাছে ছুটে আসে৷ পুলিশকে এসে বলে গাড়িটি তারা নাকি ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷


এই ঘটনার জেরে সংগ্রাম মিয়া তার এলাকার লোকজন দের নিয়ে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করে বসে৷ তবে দু’পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে৷ গাড়ীর মালিক সংগ্রাম মিয়ার অভিযোগ পুলিশ গাড়ী টি বিনা অপরাধে ভেঙ্গে দিয়েছে৷ অপরদিকে, পুলিশ জানায়, গাড়ীটি থামানোর সিগন্যাল দিলে গাড়ীটি থামায়নি৷ অথচ পুলিশ কে পিষে মারার চেষ্টা করছে৷ পরবর্তী সময়ে পুলিশ ও গাড়ীটির মালিক এবং এলাকার প্রধান বসে ঘটনা টির মীমাংসা করে রাস্তা অবরোধ তুলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top